আমি কে?
খুব সাধারণ একটা ছেলে, ঘরকুনো, ঘুমকাতুরে আর প্রচন্ড অলস। কেউ পেশা জিজ্ঞেস করলে বলি "ছাত্র"। নিজেকে introverted হিসেবেই জানি, নিজের মত থাকতে ভালবাসি। পছন্দ করি বই পড়তে, গান শুনতে, একা একা ঘুরে বেড়াতে, প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে, ইন্টারনেটে ডুব দিতে আর ঘুমাতে।
নতুন কিছু জানার আগ্রহ সবসময়। স্বপ্ন দেখতে ভালবাসি, কল্পনায় অনেক কিছু করি, বাস্তবে হাই তুলি। বন্ধুবান্ধব হাতে গোনা, সবার সাথে মিশতে পারি না, ফোনে বেশিক্ষণ কথা বলতে ভীষণ বিরক্ত লাগে। পছন্দের রং কালো; প্রিয় খাবার সিঙারা; প্রিয় লেখক শরৎচন্দ্র, মুহাম্মদ জাফর ইকবাল। কবিতা তেমন একটা পড়ি না; প্রিয় গান, প্রিয় বইয়ের তালিকা অনেক লম্বা।