Thursday, December 16, 2010

বিজয় দিবসের শুভেচ্ছা

     আজ মহান বিজয় দিবস। নয়মাসে ত্রিশলক্ষ জীবনের বদলে শত্রুপক্ষ হাতে তুলে দিয়েছিল বিজয়। তখন আমি ছিলাম না, কিন্তু ঊনচল্লিশ বছর পর আজও আমার আত্মায় অনুভব করতে পারি সেই বিজয়ের আনন্দ।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

শুরুর কথা

     এক বছরেরও বেশি আগে ডোমেইন কিনে রেখেছিলাম নিজের একটা ব্লগ করবো বলে। আলসেমির জন্য এতদিনেও তা হয়নি, কিন্তু ডোমেইন-হোস্টিংয়ের মেয়াদ ঠিকই শেষ হয়ে গেছে। তাই এবার শুধু ডোমেইনটাই রিনিউ করেছিলাম। আজ (১৬-ডিসেঃ-২০১০) ব্লগারের নতুন সুবিধাগুলো নেড়েচেড়ে দেখছিলাম, কিছুক্ষণেই ব্লগটা দাঁড় করিয়ে ফেললাম।

     ব্লগের নামটা বিদঘুটে মনে হতে পারে। মানুষের মস্তিষ্কের নিউরোনগুলো প্রতিদিন লক্ষকোটি তরঙ্গ সৃষ্টি করে চলেছে। নতুন একটি চিন্তা মানেই শতকোটি তরঙ্গ। সেই তরঙ্গ নিউরোনগুলো পৌঁছে দিচ্ছে একে অপরের কাছে, ভাগ করে নিচ্ছে নিজেদের মধ্যে। সেই অগুনতি তরঙ্গের দুএকটা বেঁধে রাখতেই এই ব্লগ। জাহাজের লগবইতে যাত্রাপথের সূক্ষ্ম বিবরণ যেমন ভাবে লিখে রাখা হয় সেভাবে হয়ত এ ব্লগে লেখা হবে না। তবে জীবনতো একটা জাহাজই ...